জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

আবুল কাশেম।।

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিক প্রনয় ভৌমিককে প্রাণনাশের হুমকি
দিয়েছে একদল অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় নিজের নিরাপত্তার স্বার্থে শনিবার প্রনয় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রনয় ভৌমিক দৈনিক যুগান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি ও রায়পুরা প্রেসক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 
গত ১৯ আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদের পর এ ঘটনা ঘটে। ওই সংবাদে উল্লেখ করা হয়— “সীমানা জটিলতায় রায়পুরার চানঁপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত।” সংবাদটি প্রকাশের পর থেকেই অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
প্রনয় ভৌমিক জানান, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দীর্ঘদিন ধরে আমি রায়পুরার বিভিন্ন সমস্যা জনগণের সামনে তুলে ধরছি। চানঁপুর ইউনিয়নের দীর্ঘদিনের নির্বাচন স্থগিত থাকার বিষয়টি তুলে ধরার পর থেকেই আমি প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। ফলে নিজের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেছি।
এ বিষয়ে রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, একজন সংবাদকর্মীকে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি,তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, আমরা সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি।  এব্যাপারটি গুরুত্ব সহকারে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে গিয়ে একজন সাংবাদিক যদি প্রাণনাশের হুমকি পান তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

1

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

2

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

4

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

5

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

6

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

7

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

8

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

9

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

10

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

11

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

12

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

13

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

14

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

15

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

16

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

17

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

18

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

19

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

20