জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

 মিজানুর রহমান 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

শীতল সন্ধ্যায় বিদ্যালয় মাঠজুড়ে হাজারো নেতাকর্মীর সমাগমে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহাতাব উদ্দিন সওদাগর। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক কবির আহমদ বলেন—
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের জীবন্ত ইতিহাস। দেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা আমাদের দল ও দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাবেক এজিএস রেজাউল করিম মন্ডল, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, সাপমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম প্রধান, রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, তালুককানুপুর ইউনিয়ন বিএনপির ফিরোজ কবির মেম্বার, কাটাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুদু মেম্বার এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

এসময় পুরো মাঠজুড়ে গভীর শ্রদ্ধা, আবেগ ও আশার সুর ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা হাতে দোয়ার কালেমা তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন—“আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন।”

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।d


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

1

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

2

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

3

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

4

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

5

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

6

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

7

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

8

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

9

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

10

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

11

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

12

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

13

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

14

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

15

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

16

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

17

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

19

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

20