জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

মোঃ ফখরুল মোস্তফা 

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ইয়ানুর বেগম (২৪) নামের এক নারী কে
ধর্ষণ, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে জহির হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের দাবিতে (১৮ ডিসেম্বর)  সকাল থেকে প্রেমিকের ঘরের সামনে অনশন শুরু করেছেন ভুক্তভোগী ওই নারী। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের বিচারের আশ্বাস পেয়ে অনশন ভেঙে বাড়িতে ফিরে গেলেও এখনো কোন সমাধান পাননি ইয়ানুর বেগম।
 উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন আব্দুল আলীর পুত্র প্রেমিক জহিরের বাড়িতে  এ ঘটনা ঘটেছে।
 জানা গেছে, পূর্ব চরবাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড চর নঙ্গলীয়া গ্রামের বশির উল্যাহ'র মেয়ে ইয়ানুর বেগমের সঙ্গে জহির ইসলাম 
প্রেমের সম্পর্কে জড়ায়। এর সূত্র ধরে ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে নগদ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ আত্মসাৎ করে। গত ২৫ নভেম্বর গভীর রাতে ইয়ানুর বেগমের ঘরে অসামাজিক কার্যকলাপের সময় জনতার হাতে ধরা পড়েন জহির ইসলাম, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জহিরকে সেখান থেকে ছাড়িয়ে আনেন তার পরিবারের লোকজন।
ভুক্তভোগী ইয়ানুর বেগম বলেন, জহির বিয়ের লোভ দেখিয়ে আমার মান- ইজ্জৎ নষ্ট করেছে, আমার টাকাপয়সা ও স্বর্ণালংকার আত্মসাৎ করেছে, বিয়ের কথা বললে সে এখন বিভিন্ন টালবাহানা করে। 
অভিযুক্ত জহির পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
জহিরের ভাই কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়ানুর বেগমের সাথে আমার ভাই জহিরের লেনদেন রয়েছে, অবৈধ সম্পর্কের বিষয় পরে শুনেছি। 
পূর্ব চরবাটা ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নিজাম উদ্দিন বলেন, জহির এবং ইয়ানুর বেগমের অবৈধ শারিরীক সম্পর্ক এবং টাকা ও স্বর্ণালংকার লেনদেনের বিষয়ে একটি শালিসি বৈঠক হয়েছে, বৈঠকের সিদ্ধান্ত জহির মানেনি।
বিষয়টি চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

1

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

2

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

3

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

4

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

5

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

6

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

7

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

8

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

9

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

10

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

11

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

12

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

13

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

14

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

15

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

16

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

17

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

18

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

19

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

20