জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটাস রোপণ ও রাস্তা বন্ধ: ৫০ পরিবার অবরুদ্ধ

মোঃ শাহ্ আলম


ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী থানার রাংটিয়া রেঞ্জ এলাকায় বন বিভাগের খাস জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটাস রোপণ এবং বহু বছরের পুরোনো গ্রামীণ সড়ক বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল রহমান মাষ্টার ও তার ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেনসহ পরিবারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বন বিভাগের কিছু কর্মকর্তা এ ঘটনায় সরাসরি মদত দিচ্ছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাংটিয়া রেঞ্জের বন বিভাগের খাস জমিতে দেড় একর এলাকাজুড়ে নিষিদ্ধ ইউক্যালিপটাস রোপণ করেছে আব্দুল রহমান মাষ্টারের পরিবার। একইসঙ্গে এলাকার মানুষ দীর্ঘ ৮০–৮৫ বছর ধরে ব্যবহার করে আসা সাবেক সরকারি সড়কটি বাঁশের বেড়া ও ইউক্যালিপটাস গাছ লাগিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।


এতে ওই এলাকাের প্রায় ৫০টি পরিবার ঘর থেকে বের হতে পারছে না।

জরুরি রোগীকে হাসপাতালেও নেওয়া সম্ভব হচ্ছে না।

এই রাস্তা দিয়ে আগে বন বিভাগের হাতি ফেরানোর সরকারি পথ ছিল— সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।


অভিযোগ রয়েছে, আব্দুল রহমান মাষ্টারের ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন স্থানীয়দের হুমকি দিয়ে বলেছেন—

“আমাদের দুইটা ট্রাক আছে। ওই ট্রাক বিক্রি করে তার টাকা দিয়েই মামলা চালাব, তোদের শিক্ষা দিব।”

হুমকি–ধামকি ও ভয়ভীতি প্রদর্শন প্রতিদিনই বাড়ছে বলে দাবি ভুক্তভোগীদের।


এলাকাবাসীর মতে, এ কাজে বন বিভাগের কিছু কর্মকর্তা—বিশেষ করে বিট কর্মকর্তা করিম সাহেব—সরাসরি সহযোগিতা করছেন। তাদের মদত ছাড়া খাস জমি দখল, রাস্তা বন্ধ এবং নিষিদ্ধ গাছ রোপণের মতো ঘটনা সম্ভব নয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

1

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

2

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

3

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

4

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

5

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

6

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

7

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

8

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

9

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

10

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

11

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

12

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

13

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

14

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

15

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

16

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

17

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

18

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

19

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

20