জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নবদিগন্ত মিরসরাইয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইব্রাহিম বাদশা।।

সমাজসেবামূলক সংগঠন নবদিগন্ত মিরসরাই–এর উদ্যোগে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মোঃ ওমর ফারুক, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবাল ভৌমিক, সহকারী শিক্ষক মোঃ রহিম উদ্দিন, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক সাঈদ হাসান অভি এবং নবদিগন্ত মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা মোঃ মেহেরাজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আকিব, আসিকসহ অনেকে। বক্তারা শিক্ষার্থীদের এ কৃতিত্বকে দেশ গঠনের পাথেয় হিসেবে উল্লেখ করে ভবিষ্যতের জন্য সৎ, সাহসী ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবদিগন্ত মিরসরাই তার মূল স্লোগান “মানবতায় জাগরণ, সেবায় নবদিগন্ত” ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

1

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

2

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

3

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

4

দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন উপলক্ষে আনন্দ

5

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

6

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

7

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

8

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

9

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

10

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

11

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

12

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

13

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

14

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

15

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

16

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

17

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

18

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

19

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

20