জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান



আবু সায়েম
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। তাঁর সঙ্গে থানার সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল অপরাধ দমন, মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় পথচারী ও যানবাহন চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার জন্য সবাইকে সচেতন করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিয়ামতপুর উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

1

হেমন্ত হাওয়া

2

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

3

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

4

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

5

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

6

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

7

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

8

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

9

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

10

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

11

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

12

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

13

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

14

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

15

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

16

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

17

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

18

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

19

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

20