জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক তার হারানো ফোন

 বগুড়ার শাজাহানপুর উপজেলার কেন্দ্রীয় যুব সংঘ সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘের সামনে সম্প্রতি একটি হারানো মোবাইল ফোন পাওয়া যায়, যা উদ্ধার করেন ক্লাবের সক্রিয় সদস্য জিৎ আহাম্মেদ জিহান। মোবাইলটি পাওয়ার পর তিনি কোনো প্রকার দ্বিধা না করে বিষয়টি ক্লাবের সভাপতি আতিকুর রহমান আতিক–কে অবহিত করেন এবং ফোনটি তার কাছে হস্তান্তর করেন। এরপর ক্লাব সভাপতির নেতৃত্বে মোবাইলটির প্রকৃত মালিককে শনাক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। মোবাইলের ভেতরের তথ্য ও যোগাযোগ সূত্র যাচাই করে জানা যায়, মোবাইলটির মালিক শহিদুল, যিনি আরিয়া ইউনিয়নের একজন বাসিন্দা। পরে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হলে প্রয়োজনীয় পরিচয় ও মালিকানা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোবাইলটি তার হাতে তুলে দেওয়া হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব সংঘের সদস্য নাজমুল, অর্ণব, জিৎ আহাম্মেদ জিহানসহ সংগঠনের আরও কয়েকজন কর্মী। তাদের সম্মিলিত উপস্থিতি ও সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। হারানো মোবাইল ফিরে পেয়ে মালিক শহিদুল কেন্দ্রীয় যুব সংঘের সভাপতি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সততা ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানান। এলাকাবাসীর মাঝেও ঘটনাটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বর্তমান সময়ে যখন অনেক ক্ষেত্রেই হারানো জিনিস ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে, তখন কেন্দ্রীয় যুব সংঘের এই উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে যুবসমাজকে সততা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে এই ঘটনা। উল্লেখ্য, শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। হারানো মোবাইল উদ্ধার ও মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার এই ঘটনাটি সংগঠনটির মানবিক মূল্যবোধের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

1

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

2

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

3

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

4

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

5

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

6

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

7

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

8

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

9

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

10

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

11

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

12

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

13

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

14

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

15

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

16

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

17

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

18

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

19

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

20