মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে-ডা. শফিকুর রহমান

সুলতান আল এনাম 

 বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ও ১১ দলীয় জোটের অন্যতম রুপকার ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ শাসক তাদের শাসন কেয়ামত পর্যন্ত চালানোর স্বপ্ন দেখেছিলো। আমি এখানে তাদের পক্ষে কথা বলতে এসেছি, যাদের তুলে নিয়ে গিয়ে আয়না ঘরে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিলো। আল্লাহ মেহেরবানী করে ২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিবাদের কবল থেকে আমাদের মুক্ত করেছেন।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আগামী পাাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে। আমরা ক্ষমতায় গেলে দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে।  দুর্নীতিবাজদের হাত ভেঙ্গে ব্যান্ডেজ করে দেব। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন,  তোমাদেরকে আমরা বেকার ভাতা দেব না। তোমাদেরকে আমরা অপমানিত করতে চাইনা। তারা কাজ চায়। তাই আমরা বেকাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা  করতে চাই। আমরা যুদ্ধ ঘোষনা করেছি দূর্নীতির বিরুদ্ধে। আমরা ১১টি দল এক হয়েছি দূর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য।

ডা. শফিকুর রহমান চাাঁদাবাজদের উদ্দেশ্যে বলেন, ৫ আগষ্টের পর থেকে ঝিনাইদহে বেশি রেটে চাঁদা নেয়া হচ্ছে। মানুষ খেটে তাদের রুজি রোজগার করে। আর তোমরা সেখানে গিয়ে চাঁদা চাও। তোমরা চাঁদাবাজি না করে ভিক্ষা করো।

তিনি বলেন, অনৈক্য নয় বিভক্তি নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ২৪ এ বিপ্লব হয়েছে ২৬ এর ১২ ফেব্রুয়ারী আরেকটি বিপ্লব করতে হবে। আমরা ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। বিশ্বের দরবারে আমরা মাথা উচুঁ করে দাড়াতে চাই।

১১ দলীয় জোট আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর। এছাড়া অন্যান্যের মধ্যে জনসভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মতিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ-৪ আসনের জামায়াত ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-১ আসনের জামায়াত ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী এএসএম মতিউর রহমান, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম নেতা মোবারক হোসেন, জাতীয় গনতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

1

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

2

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

3

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

4

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

5

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

6

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

7

শামীম তালুকদার স্ব পদে বহাল।

8

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

9

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

10

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

11

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

12

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

13

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

14

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

15

‎ঝিনাইদহে জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে শিক্ষকের ৭ ব

16

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

17

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

18

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

19

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

20