জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী দুইজনই নিহত


মামুন মাস্টার

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী দুইজনই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোর যাত্রী রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোচালক যাত্রীসহ নিয়ন্ত্রনহীন হয়ে অটোরিকশা মহাসড়কে তুলে দেয়। এ সময় দ্রুতগতির যাত্রীবাহি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কে উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। যাত্রীবাহী বাস আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

1

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

2

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

3

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

4

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

5

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

6

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

7

পরকীয়ার বলি

8

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

9

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

10

দ্বিতীয় বিয়ে করার খাবারে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনা/ঙ্গ

11

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

12

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

13

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

14

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

15

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

16

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

18

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

19

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

20