জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

 
সুমন আহমদ খান 
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৫ পুঁড়িয়া গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার আলেকুর রহমানের কলোনীর পাশে আকবর হোসেনের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক যুবকের নাম মো. আলম প্রকাশ রফিকুল ইসলাম (৪৪)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মৃত সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩৫ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

1

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

2

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

3

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

4

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

5

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

6

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

7

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

8

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

9

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

10

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

11

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

12

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

13

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

14

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

15

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

16

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

17

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

18

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

19

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

20