অরবিন্দ রায়
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

দুধ শুধু একটি খাদ্য নয়, সম্পূর্ণ পুষ্টির উৎস : গাকৃবির উপাচার্য মোস্তাফিজুর রহমান

ড. জিকেএম মোস্তাফিজুর রহমান  বলেন, ‘‘দুধ শুধু একটি খাদ্য নয়, এটি একটি সম্পূর্ণ পুষ্টির উৎস। আমাদের দেশের পুষ্টি পরিস্থিতি বিবেচনায় আমরা দেখছি, এখনো বহু মানুষ অপুষ্টিতে ভুগছে। দুধের সাশ্রয়ী ও সহজলভ্যতা এই সমস্যার একটি টেকসই সমাধান হতে পারে।’’ উপাচার্য আরো বলেন, ‘‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমরা দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, গবাদিপশুর উন্নত জাত এবং দুগ্ধ ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পদ্ধতি চালুর মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’’ এছাড়া গাকৃবির শিক্ষার্থীদের মধ্যে দুগ্ধ খাত নিয়ে গবেষণার আগ্রহ সৃষ্টির  মাধ্যমে নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন। বিশ্ব দুগ্ধ দিবসে তিনি এ সব কথা বলেন।

দুধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’’ স্লোগানকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দুধের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তায় গুরুত্ব। খামারিদের যথাযথ সম্মান প্রদর্শন  ও ডেইরি শিল্পের অর্থনৈতিক ভূমিকা তুলে ধরতেই এই বিশেষ  আয়োজন করা হয়। এ দিবসকে ঘিরে দিনব্যাপী কর্মসূচিতে ছিল র‌্যালি, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা এবং সচেতনতামূলক সেশন।
সোমবার  বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত গাজীপুরের কাউলতিয়ায় অবস্থিত ‘টেকনোলজি ভিলেজ’ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। পরে সেখানে প্রাইমারী শিক্ষার্থীদের মিল্ক ফিডিং এবং বিনামূল্যে খামারিদের দুধের গুণাগুণ পরীক্ষা করা হয়। এ দিবসকে উৎসবমূখর করে তুলতে বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ (এফভিএমএএস) এবং বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম এর যৌথ আয়োজনে এবং এলডিডিপি এর সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ দুগ্ধ দিবসের উপর একটি  আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফভিএমএএস এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।  আলোচনাসভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এর কনভেনর ড. সফিউল আহাদ সরদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দুধের পুষ্টিগুণ, খামার পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ তুলে ধরে বাংলাদেশের দুগ্ধ চাহিদা পূরণে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মোর্শেদুর রহমান। তিনি দুধকে “দুধের চেয়েও বেশি কিছু” হিসেবে আখ্যা দিয়ে এর সামাজিক, ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্ব গভীরভাবে বিশ্লেষণ করেন। তাঁর উপস্থাপনায় দুধের উৎপত্তি, ঐতিহ্য, পুষ্টিগুণ ও তাৎপর্য চিত্রসহ তথ্যনির্ভরভাবে তুলে ধরা হয়। তিনি দুধের ঔষধি গুণ, খাদ্য নিরাপত্তায় এর অবদান এবং গাকৃবির এফভিএমএএস অনুষদে স্থাপিত বিশ্বমানের ল্যাব ও গবেষণার কথা উল্লেখ করেন। পাশাপাশি, পরিবেশবান্ধব টেকসই দুগ্ধ উৎপাদনে “ডেইরি নেট জিরো” উদ্যোগের প্রসঙ্গও তুলে ধরেন।  অনুষ্ঠানে ড. আহাদ সরদার দুধের পুষ্টিগুণ, নিরাপদ দুগ্ধ উৎপাদন, দেশের দুগ্ধ শিল্পের সম্ভাবনা এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

1

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

2

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

3

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

4

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

5

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

6

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

7

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

8

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

9

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

10

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

11

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

12

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

13

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

14

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

15

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

16

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

17

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

18

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

19

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

20