জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

 সবুজ মন্ডল 
রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদা না দেওয়ার জেরে প্রকাশ্যে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই নারীর নাম সুমাইয়া খাতুন (৩৪)। তিনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুমাইয়া খাতুন বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের ট্রাকচালক জীবন হাসানের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই গ্রামের মোস্তফা প্রামানিকের ছেলে সবুজ প্রামানিক (২৫) ও তার পিতা মোস্তফা প্রামানিক (৪২)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত সবুজ ভুক্তভোগীর ভাসুরের ছেলে এবং মোস্তফা ভাসুর বলে জানিয়েছেন পরিবারটির সদস্যরা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত সবুজ প্রামানিক গত এক মাস ধরে জীবন হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় বাড়িতে এসে গালিগালাজ ও হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন সুমাইয়া খাতুন সাংসারিক প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাহাদুরপুর বাজারে গেলে অভিযুক্ত সবুজ তাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় অভিযুক্ত সবুজের পিতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত সুমাইয়াকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।
আহতের স্বামী জীবন হাসান বলেন, “এক মাস ধরে আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় আমাকে ও আমার পরিবারকে নানা হুমকি দেওয়া হয়। এমনকি আমার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার দিন আমার স্ত্রী বাজারে গেলে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার আগেও অভিযুক্তরা বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত মোস্তফা প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদা দাবির বিষয়টি মিথ্যা। পারিবারিক বিরোধের জেরে প্রথমে ভুক্তভোগী পক্ষ তার ছেলেকে আঘাত করলে পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা শিগগিরই থানায় মামলা দায়ের করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

1

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

2

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

3

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

4

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

5

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

6

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

7

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

8

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

9

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

10

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

11

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

12

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

13

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

14

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

15

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

16

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

17

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

18

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

19

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

20