জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

গাজী মাহমুদ পারভেজ
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ (ডিএসএসবি) যৌথভাবে দিবসটি পালন করে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা। এতে আমডা বাংলাদেশ ও ডিএসএসবি’র সকল কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, অভিভাবকসহ বিভিন্ন বয়সের প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা কোনোভাবেই সমাজের বোঝা নয়; বরং সঠিক যত্ন, সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে তারাও শিক্ষা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” মানবিক রাষ্ট্র গঠনে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষের ইতিবাচক মনোভাব ও সহযোগিতা প্রয়োজন বলেও বক্তারা উল্লেখ করেন।

১৯৯২ সালে জাতিসংঘ ৩ ডিসেম্বরকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিনটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমঅবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়, যার অংশ হিসেবে গজারিয়ায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

প্রতিবন্ধী ব্যক্তিদের সম্ভাবনা, প্রতিভা ও মানবিক মূল্যবোধকে সামনে আনতে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের এই আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, “একজন প্রতিবন্ধীও পিছিয়ে থাকবে না”—এই লক্ষ্য নিয়ে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করবেন।

মানবিকতা, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে হোসেন্দীতে আয়োজিত এই অনুষ্ঠান গজারিয়ায় নতুন এক ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

1

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

2

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

3

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

4

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

5

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

6

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

7

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

8

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

9

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

10

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

11

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

12

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

13

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুল

14

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

15

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

16

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

17

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

18

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

19

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

20