কে এম শাহীনুর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি,
সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে "যুব শক্তির অঙ্গিকার, দেশকে করবো স্বনির্ভর " এই শ্লোগান কে সামনে নিয়ে যুব লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের হলরুমে উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওঃ উসমান গণি, তালা উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিদুল্লাহ প্রমুখ।
এর আগে তালা আলিয়া মাদ্রাসার হলরুমে যুব মহিলা জামায়াতের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন