সঞ্জয় বাড়ৈ
মাদারীপুর -প্রতিনিধি।
আজ, মাদারীপুর জেলার, ডাসার উপজেলাধীন, বীরমোহন উচ্চবিদ্যালয়ে,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে, টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন, বীরমোহন উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, জনাব সালাহ্ উদ্দিন আকন। টিকাদান কর্মসূচি পরিচালনা করেন,জনাব আবুল হোসেন শেখ,জনাব ফেরদৌসী আক্তার,ও মুক্তা খানম, স্বাস্থ্য সহকারী, কাজীবাকাই,ডাসার,মাদারীপুর।সার্বিক সহযোগিতা করেছেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাবু সুশীল মল্লিক, জনাব আজাদ হোসেন হাওলাদার ও জনাব আছিয়া আক্তার।৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির প্রায় ৩০০ শিক্ষার্থীদের মধ্যে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।স্বাস্থ্য সহকারী, জনাব আবুল হোসেন শেখ বলেন,সারাদেশ থেকে, টাইফয়েড নির্মুল ও টাইফয়েড থেকে সৃষ্ট জটিলতা সহনশীল পর্যায়ে নিয়ে আসার লক্ষে,জাতীয় কর্মসূচির অংশ হিসেবে,০৩ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে, এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।