জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলুপ্ত হওয়ার পথে

মোঃ সাদেকুল ইসলাম 

 

 দিনাজপুর জেলার বিরামপুরে বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ। হারিয়ে যাচ্ছে একসময়ের ঐতিহ্যবাহী গরু দিয়ে হাল চাষের সেই চিত্র। কৃষকের ঘরে গরু থাকলেও হালচাষে তেমনটা ব্যবহার করা হচ্ছে না।



একসময় গ্রামবাংলার স্বাভাবিক চিত্র ছিল গরু দিয়ে হাল চাষ। আধুনিকতার ছোঁয়ায় এখন বিলুপ্তির পথে এই পদ্ধতি। হালচাষের পরিবর্তে এখন ট্রাক্ট  দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। অথচ দুই যুগ আগেও নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হালচাষ করে সংসারের ব্যয়ভার বহন করত দরিদ্র কৃষক। কাক ডাকা ভোরে কৃষক গরু, মহিষ, লাঙল, জোয়াল নিয়ে বেরিয়ে পড়তেন। এ দৃশ্য এখন আর চোখে পড়ে না।

উপজেলায় বিভিন্ন  স্থানেই আধুনিকতার ছোঁয়া কৃষি সেক্টরও এর থেকে পিছিয়ে নেই। যান্ত্রিকতা এবং আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে লাঙল ও গরু দিয়ে হালচাষ। ভোর বেলা কৃষকরা বের হত জমি চাষ দেয়ার জন্য গরু এবং হাল নিয়ে। হাল দিয়ে চাষের পরে দেওয়া হতো মই। এখন সেই দৃশ্য চোখে পড়ে না।

বিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের  ভবানী পুরের চাষি জাহিদুল ইসলাম বলেন , গরুর হাল ও লাঙল দিয়ে প্রতি বিঘা জমি ৫০০-৬০০ টাকা পাওয়া যায়। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে তিনি গরু দিয়ে হালচাষ করছেন।

তিনি বলেন, এমন একটা সময় ছিল গরু ছাড়া হাল চাষের কথা চিন্তাই করা যেত না। এখন গরুর দাম বেশি এবং ট্রাক্টর যন্ত্রের সাহায্যে চাষ করায় সময় ও খরচ কম হওয়ায় কৃষকরা এখন আর গরু দিয়ে জমি চাষ করেন না। তবে ঐতিহ্য হিসেবে কেউ কেউ ধরে রেখেছেন গরু দিয়ে জমি চাষের বিষয়টি। আবার অনেকে হাল এবং মই পুরনো দিনের স্মৃতি হিসেবে বাড়ির আঙ্গিনায় রেখে দিয়েছেন।

কৃষিবিদদের মতে, গ্রাম বাংলা থেকে গরুর হাল ও মই বিলুপ্তির প্রধান কারণ হলো আধুনিক প্রযুক্তির প্রসার।

আধুনিক প্রযুক্তি এখন সহজ লভ্য হওয়ায় কেউ সময়, পরিশ্রম ও অর্থ ব্যয় করছে না গরুর হালে। এছাড়া গরুর দাম বৃদ্ধি হওয়ায় আগের মত ঘরে ঘরে গরু পালনের বিষয়টিও কমে গেছে। এক সময় চাষ দেয়ার জন্য নির্দিষ্ট গরু পালন করা হত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

1

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

2

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

3

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

4

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

5

ডিএনসিতে রনি–আমেনার দাপট

6

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

7

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

8

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

9

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

10

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

11

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

12

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

13

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

14

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

15

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

16

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

17

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

18

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

19

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

20