জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটে

 মোঃ মানসুরুল হক রবিন  

 দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে একনজর দেখতে ঢাকার ৩০০ ফিটে অবস্থান করছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ও পৌর বিএনপির অন্তত ২০ হাজার নেতাকর্মী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান জিএস মোঃ আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিনসহ সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ও এক নজর দেখতে ঢাকার ৩০০ ফিটে চলে গেছেন। এসব নেতাকর্মীরা রেলগাড়ি,বাস, মিনিবাস, মাইক্রোবাস,প্রাইভেটকার ভাড়া করে দু’দিন আগে থেকেই ঢাকায় যাওয়া শুরু করেছেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম কাঞ্চন,অ্যাডভোকেট মনিরুল হক রাজন, আবুল হাসিম সবুজসহ অনেকেই বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার দেশে ফেরার কথা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। প্রিয় নেতাকে এক নজর সামনে থেকে দেখার জন্য ঢাকায় চলে এসেছি এবং ঢাকায় অবস্থান করে দেশনায়ক তারেক রহমানের আসার প্রহর গুনছি। পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব বলেন উপজেলার ০৬ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী ঢাকায় এসেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে নেতাকর্মীরা আনন্দ নিয়ে ঢাকায় আসতে শুরু করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও হোসেনপুরের অধিবাসী মোঃ ছাদরুল আমিন অভিসহ অনেকেই বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজনের সাক্ষী হতে আমরা সবাই নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকার ৩০০ ফিটে এসেছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

1

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

2

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

3

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

4

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

5

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

6

নতুন পিয়াজের আমদানি

7

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

8

আমি গর্ভে ছিলাম

9

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

10

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

11

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

12

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

13

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

14

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

15

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

16

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

17

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

18

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

19

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

20