জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ঘাটাইলে খেজুরের রসে জমজমাট বেইলা বাজার

মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী–গারোবাজার আঞ্চলিক সড়কের বেইলা নামক স্থানে চলছে খেজুরের রস বিক্রির ধুম। ভোরের কুয়াশা ভেদ করে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন তাজা খেজুরের রসের স্বাদ নিতে। স্থানীয় গাছিরা জানাচ্ছেন, এখানে দৈনিক ৫০০ থেকে ৬০০ লিটার রস বিক্রি হচ্ছে।

রসের চাহিদা বেড়ে যাওয়ায় ভোর থেকে সকাল ৯টার মধ্যেই পুরো বাজার সরগরম হয়ে ওঠে। কলস, বোতল হাতে পাইকারি ব্যবসায়ীরাও আসছেন অনেক দূর থেকে। উদ্যোক্তাদেরও রয়েছে বাড়তি উৎসাহ—ভালো লাভের আশায় তারা রস সংগ্রহ ও গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরের মতো এবারও রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে কয়েকজন গাছি এসে সাগরদিঘী এলাকায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন এবং এগুলো দিয়ে জাল গুড় তৈরি করছেন। সাগরদিঘী–গারোবাজার সড়কের বেইলায় ভোরে বসে রসের বিশেষ বাজার। এখানে প্রতি কেজি রস ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর জাল গুড় বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে।

গাছি ইমান আলী বলেন, “গাছ থেকে রসের হাঁড়ি নামাতে সময় লাগে, কিন্তু হাঁড়ি শেষ হতে সময় লাগে না। সকাল ৯টার আগেই সব শেষ হয়ে যায়। চাহিদা এত বেশি যে গুড় বানানোর আগেই রস বিক্রি হয়ে যায়।”

হামিদপুর থেকে বন্ধুদের নিয়ে রস খেতে আসা রিফাত মন্ডল জানান, “এখানে রস বিক্রি হয় শুনে চলে এলাম। খেজুরের রস খেয়ে খুব ভালো লাগলো। পাহাড়ি এলাকায় এভাবে বাজার বসার দৃশ্য অনেক আকর্ষণীয়।”

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “খেজুরের রসের ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। শীতের তীব্রতার কারণে রস সংগ্রহ ও বিক্রি বেড়েছে। খেজুর গাছের রস, ফল—সবকিছুই অত্যন্ত উপকারী। রসের চাহিদা ধরে রাখতে বাজার ব্যবস্থাও আরও সুশৃঙ্খল করা হবে।”

খেজুরের রসকে কেন্দ্র করে বেইলার এই মৌসুমি বাজার ঘাটাইলের মানুষের কাছে একটি আনন্দঘন শীতের অনুষঙ্গ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

1

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

2

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

3

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

4

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

5

কাপাসিয়ায় পরিত্যক্ত খামারে ঘোড়া জবাইয়ের অভিযোগ, মাংসসহ ৫টি জ

6

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

7

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

8

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

9

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

10

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

11

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

12

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

13

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

14

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

15

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

16

জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্

17

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

18

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

19

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

20