র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সংঘবদ্ধ অপরাধ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, ভেজাল পণ্য উৎপাদন-বাজারজাতকরণ, ছিনতাই, প্রতারণা, হত্যা, ধর্ষণসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, সম্প্রতি র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল জয়পুরহাট সদর থানার পূর্ব দোগাছী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গতিবিধি নজরদারিতে রাখে।
অভিযানের বিস্তারিত:
গত ৬ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল জানতে পারে, পূর্ব দোগাছী এলাকায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের ক্রয়-বিক্রয় কার্যক্রম চলছে। ওই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী দুই আসামী সুকৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:১। মোঃ রায়হানুল ইসলাম (৪৪)পিতা: মৃত ময়েন উদ্দিন মন্ডল সাং: দোগাছী, শিমুলতলা থানা: জয়পুরহাট সদর জেলা: জয়পুরহাট ২। মোঃ আনিছুর রহমান (৩৫) পিতা: মোঃ আব্দুল হামিদ সাং: দোগাছী, শিমুলতলা থানা: জয়পুরহাট সদর জেলা: জয়পুরহাট
পলাতক আসামী:৩। মোঃ রুবেল হোসেন (৩২), পিতা-মোঃ আজম হোসেন, সাং-দোগাছী, শিমুলতলা
৪। মোঃ বাপ্পী হোসেন (৩৫), পিতা-মোঃ আলমগীর হোসেন @ আলম, সাং-উত্তর জয়পুর (কুটিবাড়ী ব্রীজ), উভয় জয়পুরহাট সদর থানার অধিবাসী
মোট ৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। গ্রেফতারকৃত রায়হানুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি ও তার সহযোগীরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল। এদিনও তারা মাদক বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিলেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে এবং মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন