জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

আশরাফ গোলাপ  

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের মতো জামায়াত প্রশাসনকে কবজা করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্নে বিভোর। আওয়ামী আমলের গুম-খুন মোকাবিলা করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করা জনগণ জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ মিটিয়ে দেবে। জামায়াতের এই নির্লজ্জ আওয়ামীকরণ দেখে জনগণ ক্ষুব্ধ। জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ।

রোববার(২৩ নভেম্বর) সন্ধ্যায়  ময়মনসিংহের হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী বাজারে নির্বাচনি গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, গুপ্ত রাজনীতি করা জমায়াত গুপ্তভাবে প্রশাসনকে জামায়াতীকরণ করে জনগণের ভোট হাইজ্যাক করতে চায়। এর মাধ্যমে গুপ্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুপ্ত প্রতিভা উন্মোচিত হয়েছে। চট্টগ্রামের জামায়াত নেতা প্রশাসনকে জামায়তের কথায় ওঠা-বসার প্রকাশ্যে হুমকি দিয়ে ওসিকে তাদের বাড়ির চৌকিদারের মতো তাদের পেছনে পেছনে হাঁটার ও প্রটোকল দেওয়ার নির্দেশ দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতি ষড়যন্ত্র বিজ্ঞাপনের মতো ফ্রুটিকা খেয়ে ফাঁস করে দিয়েছেন।

তিনি বলেন, জমায়াত যে গণতন্ত্র ও জনগণের স্বাধীন ভোটাধিকারে বিশ্বাস করে না, জনগণকে তাদের দরকার নাই। নেতাদের দরকার অনুগত প্রশাসন-জমায়াত নেতার বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। জমায়াত প্রথমে পিআর, গণভোটসহ নিত্য নতুন অবাস্তব দাবি তুলে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে ফেব্রুয়ারির নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করেছে। সেই অপচেষ্টা ব্যর্থ হবার পর এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর ষড়যন্ত্র করছে। তিনি জনগণকে জামায়তের এই গুপ্ত ও বর্ণচোরা রাজনীতি সর্ম্পকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এরা দেশকে মগের মুল্লুক বানাতে চায়। জনগণের ভোটে জমায়াত কখনোই নির্বাচিত হতে পারবে না। এজন্য তারা নির্বাচন চায় না, ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, নির্বাচিত হয়ে উন্নত, সমৃদ্ধ ও আলোকিত হালুয়াঘাট-ধোবাউড়া গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করবেন। অতীতের ভুল-ভ্রান্তি পরিহার করে হালুয়াঘাট ও ধোবাউড়ায় রাজনীতি, ধর্ম যার যার, হালুয়াঘাট, ধোবাউড়া সবার। এই নীতির আলোকে প্রতিহিংসা নয়, সকলের জন্য সম্প্রীতি, সৌহার্দ ও নিরাপদ জনপদ গড়ে তুলবেন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী জহিরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, উত্তর জেলা যুব দলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাঈমুর আরেফিন পাপন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদির, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

1

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

2

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

3

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

4

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

5

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

6

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

7

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

8

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

9

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

10

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

11

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

12

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

13

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

14

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

15

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

16

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

17

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

18

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

19

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

20