জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

শরিফুল ইসলাম
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গাবতলী উপজেলার দূর্গাহাটা 
ইউনিয়নের দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে 
আত্মদানকারী ৩০ লক্ষ শহীদ ও অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন এবং সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর রশিদ (হারুন)। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ শহীদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, “মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমাদের এই স্বাধীনতা। তাঁদের অবদান চিরস্মরণীয় করে রাখাই আমাদের নৈতিক দায়িত্ব। এই স্বাধীনতা ও বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আজকের দিনে আমাদের নতুন করে নিতে হবে—ইনশাআল্লাহ।”

সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর রশিদ (হারুন) বলেন, “দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে—এই প্রত্যাশা আমাদের সবার। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আজকের দিনের অঙ্গীকার।”

বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দেশাত্মবোধক পরিবেশে শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে গভীর আবেগ ও গৌরবের।

এ উপলক্ষে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫-এ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও ৩০ লক্ষ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

1

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

2

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

3

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

5

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

6

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

7

কাজিপুরে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প

8

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

9

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

10

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

11

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

12

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

13

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

14

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

15

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

16

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

17

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

18

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

19

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

20