জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় ছাত্রসমাজ ভোলা পৌরসভা ৪ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত

মাহে আলম মাহী।।

ভোলা পৌরসভা ৪ নং ওয়ার্ড জাতীয় ছাত্রসমাজের কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে মধ্য চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টি (বিজেপি)-এর সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিজেপির যুগ্ম আহবায়ক বিকাশ মজুমদার, বাদল রাজা, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহবায়ক মোঃ গোলাম হোসেন, জেলা যুবসংহতি যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের, পৌর সেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল।
এছাড়াও জেলা ছাত্রসমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা ছাত্রসমাজের সদস্য সচিব মোঃ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন, মোঃ কায়ুম, আঃ রহমান হিরন, মোঃ হাবিব, সদর উপজেলা ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল, এনামুল, আলাউদ্দিন প্রমুখ।
সম্মেলনে বক্তারা ছাত্রসমাজকে সুসংগঠিত করার আহ্বান জানান এবং নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
পরে জেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক মোঃ আলী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মতিতে নবগঠিত ভোলা পৌরসভা ৪ নং ওয়ার্ডের জাতীয় ছাত্রসমাজ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি পদে মোঃ মহিন, সহ সভাপতি পদে মো ইয়ামিন ও মোঃ অভি, সাধারণ সম্পাদক পদে মোঃ শাওন, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ রিহান ও পার্থ ঘোষ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তাজওয়ার হোসেন অর্নব এর নাম ঘোষণা করা হয়। 
এসময় জেলা বিজেপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

1

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

2

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

3

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

4

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

5

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

6

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

7

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

8

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

9

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

10

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

11

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

12

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

13

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

14

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

15

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

16

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

17

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

18

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

19

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

20