জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয়দের স্বাবলম্বী করার তাগিদ

এ,এইচ,এম,আনারুজ্জামান।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুরে ৩০টি পরিবারের মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়।
সাতক্ষীরা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেলার উপকূলীয় এলাকার বাসিন্দাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। 
আজ সোমবার সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত উপকূলীয় জনগোষ্ঠীদের মধ্যে ছাগল বিতরণ কর্মসূচিতে তারা এমন তাগিদ দেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুরে আয়োজিত ফ্রেন্ডশিপের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ সময় মথুরাপুর গ্রামের ৩০টি পরিবারের মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড (এ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট) এএসডি কর্মসূচির আওতায় এসব ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। 
কর্মসূচিতে আরও যোগ দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ-এর সহ-সভাপতি গাজী আনোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা আসাদুল হাসান, জামিল খান, হেদায়েত উল্লাহ খান, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছাস বা লবণাক্ততার মত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। তাই প্রাণিসম্পদ প্রতিপালন হতে পারে উপকূলবাসীর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার উপায়।
বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জনপদ হলেও, কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সাতক্ষীরা জেলার বাসিন্দাদের। এর অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন, যার ভয়াবহতা দৃশ্যমান হচ্ছে দিনকে দিন। তাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং এর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বৃক্ষায়ণ-সবুজায়নের পাশাপাশি উপকূলীয় বাসিন্দাদের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। এ জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

1

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

3

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

4

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

5

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

6

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

7

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

8

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

9

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

10

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

11

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

12

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

13

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

14

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

15

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

16

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

17

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

18

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

19

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

20