জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশ জব্দ


মো নাছির উদ্দীন বাবু 

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ মশারি ও নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজন বোটচালক ও একজন বিক্রেতাসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

 শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে থানচি উপজেলার তিন্দুমুখ বিজিবি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, মিয়ানমারমুখী তিনটি ইঞ্জিনচালিত বোট চেকপোস্ট অতিক্রমের সময় তল্লাশির জন্য থামার নির্দেশ দেওয়া হলে একটি বোট দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ আরও বেড়ে গেলে বাকি দুইটি বোট থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ওই দুইটি বোট থেকে ১ হাজার ৫০০টি উন্নতমানের মশারি এবং ১২০টি নৌকা ইঞ্জিনের পাকা (স্পেয়ার পার্টস) উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক ধারণা, এসব পণ্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে সরবরাহের উদ্দেশ্যেই পাচার করা হচ্ছিল।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—থোয়াই হ্লা চিং মারমা (২১), সাখয়উ পাড়া, ছোট মদক; উমং সাইং মারমা (৩০), পাইমং পাড়া, বড় মদক; হ্লাচিং থোয়াই মারমা (২৫), নারিকেল পাড়া; উক্যছাইন মারমা (২৪), ছোট মদক এবং মো. ইউনুস (৩৩), হাতিরছড়া, ফাসিয়াখালী কুমারী বাজার এলাকার বাসিন্দা, লামা উপজেলা, বান্দরবান।

বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থান থেকে কাপড়, জুতা, ওষুধ ও নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশ সংগ্রহ করে সীমান্ত পথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে সরবরাহ করে আসছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ধরনের অবৈধ সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

পরে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের থানচি থানায় হস্তান্তর করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার তসলিম হোসাইন বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে মিয়ানমারমুখী অবৈধ পণ্য ও রসদ পাচার রোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

1

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

2

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

3

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

4

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

5

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

6

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

7

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

8

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

9

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ

10

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

11

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

12

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

13

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

14

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

15

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

16

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

17

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

18

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

19

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

20