জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চুনারুঘাটে শায়েস্তাগঞ্জ দেউন্দি আঞ্চলিক সড়কে জনদুর্ভোগ চরমে

চুনারুঘাট  উপজেলার পশ্চিম অঞ্চলে  অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক শায়েস্তাগঞ্জ দেউন্দি আঞ্চলিক সড়ক    মির্জাপুর অফিস বাজার থেকে শানখলা  বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তা উন্নয়নের নামে  কার্পেটিং  তুলে পেলে রাখা  হয়েছে কয়েক মাস ধরে এতে যানবাহন  এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত  যানবাহন কয়েক হাজার মানুষ চলাচল করলেও রাস্তাটির করুণ দশার যেনো দেখার কেউ নেই।  ব্রিটিশ আমলে সড়কটি নির্মান করা হয় চা বাগানকে কেন্দ্র করে মালামাল আদান-প্রদান সুবিধার জন্য  শায়েস্তাগঞ্জ থেকে একমাত্র রাস্তাই  ছিল এই টলি সড়ক । 
শেষমেশ  ২০১৭  সালে হবিগঞ্জ এলজিআরডি  সড়কটি সংস্কার করা হলেও, সময়ের ব্যবধানে যত্নের অভাবে বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে পানি  জমে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যানবাহনে চলাফেরা করলেও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রতিনিয়ত দূর্ঘটনার 
 স্থানীয়দের অভিযোগ  বছর জুড়ে কিছু অসাধু মাটি ও বালুর  ব্যবসায়ী ফসলি জমি বিভিন্ন  ছড়াসহ সুতাং,থেকে অবৈধভাবে বালু মাটি কেটে ট্রাক ও ট্রাকটারে করে অন্যত্র বিক্রি করে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে। তাদের ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই সড়কের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়। ফলে পাকা রাস্তাটি ধীরে ধীরে নষ্ট হয় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে । 
এই সড়কে চলাচল কারি সাধারণ যাত্রী আব্দুল্লাহ বলেন কন্টাকটার আমাদেরকে কষ্ট দিতাছে আজ কয়েক মাস ধরে কাজ  করবো করবো বলে করতেছে না এই রাস্তাটি আমাদের যোগাযোগের মাধ্যম। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সিএনজি ড্রাইভার  সবুজ ভাই বলেন বর্তমানে সড়ক দিয়ে সিএনজি চালাইলে যেমন মিজের জীবন শেষ তবুও   জীবন-জীবিকার দায়িত্ব গাড়ি নিয়ে বেড় হইতে হয়  একদিকে গর্তে ভরা সড়কে যেমন  ড্রাইভারের কষ্ট হয়  ছোট যানবাহনের সিএনজির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, অন্যদিকে স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এমন পরিস্থিতিতে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, রাস্তাটির এমন দুরবস্থার বিষয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে রাস্তাটির সংস্কার এবং অবৈধ মাটি বালু পরিবহন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
জনগণের জোর দাবি মির্জাপুর অফিস বাজার থেকে শানখলা বাজার পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

1

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

2

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

3

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

4

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

5

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

6

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

7

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

8

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

9

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

10

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

11

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

12

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

13

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

14

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

15

কুলাউড়ায় সড়কে ধানের স্তুপ, মটরসাইকেল ও গ্যাস'চালিত টমটমের মু

16

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

17

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

18

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

19

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

20