জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্মক সমর্থন

 উওম দাস 

গাজীপুরের কাপাসিয়ায় নেতৃত্বশূন্য আওয়ামীলীগের চার শতাধিক নেতা কর্মী বিএনপিকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। ১৭ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে তারা আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানান।

বিএনপির সাবেক প্রয়াত চেয়ারপার্সন ও তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে স্থানীয় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া অনুষ্ঠানে শতস্ফুর্ত ভাবে স্থানীয় আওয়ামী লীগের চার শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিএনপিকে সমর্থন জানান। 

স্থানীয় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম ভূঁইয়ার এ সভায় সভাপতিত্ব করেন। সাহাদাতুজ্জামান মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। 
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বাতেনের বাড়ি আঙ্গিনায় আয়োজিত মিলাদ মাহফিল ও অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার, বিএনপি নেতা সাব্বির আহমেদ, খালেদ হোসেন খান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্লা মেম্বার, উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীলিপ, যুবদল নেতা মোস্তাক আহমেদ, পরাগ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল প্রমুখ। 
উপস্থিত আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতাকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন জানান। 

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা আগামী নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষে ধানের শীষ প্রতীকের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত। দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ন্যায্য পারিশ্রমিক পাবে। বড় বড় ব্যবসা কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষ ছোটখাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে সাবলম্বী হতে পারবেন। তাতে জায়গা জমির দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা হবে। আগামী নির্বাচনে সমাজের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। 

সমর্থন প্রদানকারী নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন জানানো সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমাদের অর্জিত স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। তাই দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে বিগত দিনের প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

1

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

2

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

3

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

4

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

5

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

6

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

7

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

8

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

9

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

10

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

11

হোমনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

12

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

13

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

14

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

15

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

16

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

17

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

18

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

19

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

20