জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫

নূর মোহাম্মদ শ্রাবণ।।

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য নিবন্ধন চলছে vaxepi.gov.bd-এ।
চান্দিনা (কুমিল্লা), আগস্ট ১৪: টাইফয়েড জ্বর প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫”। এ কর্মসূচির আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীকে একটি করে ডোজ TCV টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই জাতীয় টিকাদান ক্যাম্পেইন চার সপ্তাহব্যাপী চলবে। মোট ১৮ কর্মদিবসের মধ্যে প্রথম ১০ কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ কর্মদিবসে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
ইতোমধ্যেই শিশুদের ১৭-সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, সময়মতো সন্তানদের নিবন্ধন সম্পন্ন করে টিকাদানে সহযোগিতা করতে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরিফুর রহমান জানান—
“টাইফয়েড প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, উপজেলার প্রতিটি উপযুক্ত বয়সী শিশু যেন এই টিকার আওতায় আসে। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ সবার সহযোগিতা দরকার।”
উপজেলায় এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাধ্যমে প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে। এতে বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিবন্ধন ও টিকাদানে উৎসাহিত করতে অনুরোধ জানানো হয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুবল চন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) এবং মোহাম্মদ মহিউদ্দিন, টেকনোলজিস্ট (ইপিআই) জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে এবং তারা মাঠ পর্যায়ে ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত মারাত্মক জ্বর, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। প্রতি বছর দেশে বহু মানুষ এ রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে টিকাদান করলে শিশুদের এ রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়া সম্ভব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

1

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

2

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

3

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

4

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

5

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

6

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

7

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

8

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

9

ছেলের হাতে পিতার নির্মম খুন

10

কুমিল্লা ১১ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী ড. তাহেরের

11

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

12

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

13

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

14

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

15

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

16

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

17

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

18

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

19

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

20