জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ জোবায়ের খান । চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।



‎কুমিল্লার চান্দিনা উপজেলায় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল ও দক্ষ করে তোলার লক্ষে দিনপ্যাপী “কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- স্থানীয় সরকারের প্রথম স্তর হলো ইউনিয়ন পরিষদ। এখানকার জনপ্রতিনিধিরা জনগণের সবচেয়ে কাছের মানুষ। তাই তাদের দক্ষতা, স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন- বর্তমান প্রশাসনের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সীমিত সম্পদ ও রিসোর্সের মধ্যে থেকেই আমাদের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হয়। এজন্য প্রয়োজন পরিকল্পিত সিদ্ধান্ত এবং অগ্রাধিকার নির্ধারণ।

জেলা প্রশাসক উদাহরণ টেনে বলেন- একটি পরিবার যেমন আয় অনুযায়ী খরচ নির্ধারণ করে, প্রশাসনকেও তেমনি জরুরি ও প্রয়োজনীয় খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। খাদ্য, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

প্রশিক্ষণে বক্তারা স্থানীয় সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে ইউপি প্রতিনিধিদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়িয়ে জনগণের সঙ্গে সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা।

প্রশিক্ষণে অংশগ্রহন করেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ। এতে মোট ১৯৫ জন কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

1

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

2

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

3

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

4

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

5

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

6

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

7

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

8

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

9

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

10

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

11

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

12

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

13

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

14

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

15

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

16

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

17

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

18

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

19

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

20