জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ বাপ্পি মিয়া।।

পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় পৌরমঞ্চে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, সদস্য মো. রেজাউল করিম ও আইয়ুব হোসেন শান্ত। 
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হক শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন ও মো. আশ্রাফ উজ্জামান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।
বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
এর পরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং গলাচিপা সরকারি কলেজ ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

1

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

2

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

3

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

4

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

5

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

6

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

7

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

8

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

9

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

10

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

11

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হচ্ছে: মাদারীপুরে আইন

12

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

13

আপিলে বৈধতা ফিরে পেলেন মহিউদ্দিন

14

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

15

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

16

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

17

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

18

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

19

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

20