জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হচ্ছে: মাদারীপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল


হাবিবুর রহমান সুমন
 
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ ও আকাঙ্ক্ষা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।
শনিবার দুপুরে মাদারীপুর জেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচনকে ঘিরে যেন কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

1

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

2

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

3

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

4

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

5

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

6

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

7

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

8

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

9

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

10

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

11

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

12

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

13

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

14

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

15

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবদলের আহবায়ক কায়েস ভাইয়ের জন্মদিনে শু

16

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

17

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

18

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

19

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

20