জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আপিলে বৈধতা ফিরে পেলেন মহিউদ্দিন

 গাজী মাহমুদ পারভেজ 
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। নির্বাচন কমিশনে করা আপিলের রায়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে রোববার বিকেলে মহিউদ্দিনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এই খবরে তার নির্বাচনী এলাকা জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও অভিনন্দনের বার্তা।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মহিউদ্দিন মনোনয়নপত্র জমা দেন। বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও যাচাই-বাছাইয়ের সময় তথ্যে গরমিলের অভিযোগ তুলে গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

জানা যায়, দৈবচয়ন (লটারি) পদ্ধতিতে নির্বাচিত ১০টি সিরিয়ালের মধ্যে ২৯৪ নম্বর সিরিয়ালটি যাচাইয়ের জন্য নির্ধারিত হয়। কিন্তু সরবরাহকৃত তালিকায় ওই সিরিয়াল নম্বরটি ফাঁকা থাকায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর বিরুদ্ধে মহিউদ্দিন নির্বাচন কমিশনে আপিল করেন এবং শুনানি শেষে কমিশন তার পক্ষে রায় দেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বলেন,
“আমি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকব। এই রায় প্রমাণ করেছে—সত্য ও ন্যায়ের পথ কখনো রুদ্ধ হয় না।”

সংশ্লিষ্ট মহল মনে করছে, মহিউদ্দিনের নির্বাচনী মাঠে ফিরে আসার ফলে মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনী সমীকরণ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত হয়ে উঠবে।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৪৬৭ জন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়ন বাছাই সম্পন্ন হয় ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি একই দিনে দেশব্যাপী সংবিধান সংস্কার বিষয়ে একটি বিশেষ গণভোটও অনুষ্ঠিত হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

1

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

2

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

3

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

4

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

5

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

6

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

7

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

8

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

9

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

10

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

11

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

12

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

13

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

14

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

15

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

16

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

17

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

18

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

19

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

20