জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,এলাকায় আতঙ্ক

মোহাম্মদ নুর সাঈদ 

পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি চালিয়ে স্বর্ণালংকার লুট করেছে। শনিবার (২৩ আগস্ট) ভোর রাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ব্যবসায়ী শ্যামল পোদ্দার (৫৫) এর বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবার শেষে শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা পোদ্দার ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ শব্দ শুনে তারা জেগে উঠলেও কিছু অস্বাভাবিক না দেখে আবার ঘুমিয়ে যান। পরে ভোর ৪টার দিকে ৫–৭ জনের সংঘবদ্ধ ডাকাতদল রান্নাঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল দরজার চৌকাঠ ও কক্ষের ছিটকানি ভেঙে ঘরে ঢোকে।

ডাকাতরা মুখে গামছা বেঁধে দেশীয় অস্ত্র হাতে শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে জিম্মি করে আলমারি থেকে তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় সাড়ে চার ভরি বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল না থাকায় এ ধরনের অপরাধের ঘটনা বাড়ছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

1

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

2

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

3

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

4

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

5

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

6

দিনাজপুরে কৃষির নবযুগ

7

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

8

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

9

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

10

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

11

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

12

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

13

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

14

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

15

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

16

ঢাকার আশুলিয়ার ‘ডাকু হেলাল’ পুলিশের পোশাক পরে করতো ছিনতাই

17

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

18

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

19

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

20