জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

তরু খান
 কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) গাইবান্ধা সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, ডিএই, সদর, গাইবান্ধা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহমুদ আল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সদর, গাইবান্ধা।

কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি, সরিষা, গম, চিনাবাদাম, মুগ, মসুর, খেসারি, পেঁয়াজ, সয়াবিন ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এর মাধ্যমে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন,
“বর্তমান সরকার কৃষির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আরও উৎসাহিত করবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বীজ ও সার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজনে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সদর, গাইবান্ধা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় বন্ধে ছাত্

1

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

2

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

3

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

4

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

5

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

6

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

7

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

9

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

10

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

11

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

12

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

13

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

14

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

15

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

16

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

17

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

18

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

19

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

20