জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্রচারণা, নারায়ণগঞ্জ

 মোঃ রাতুল হাসান লিমন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। জাতীয় নির্বাচনের দিন ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে নেমেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও জেলা প্রশাসন। নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে প্রচারণা ও সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণভোটের গুরুত্ব তুলে ধরে একাধিক সভা অনুষ্ঠিত হয়। নাসিক সূত্র জানায়, সিটি কর্পোরেশনের আওতাধীন শহর, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল—এই তিনটি অঞ্চলে তিনটি করে মোট ৯টি টিম গঠন করা হয়েছে। এসব টিমে মোট ৬৩ জন কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন।
শহর অঞ্চলের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড এবং কদমরসুল অঞ্চলের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডে আলাদা নেতৃত্বে সভাগুলো পরিচালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন ভবন এবং জনসমাগমস্থলকে বেছে নিয়ে সভাগুলোর আয়োজন করা হয়।
প্রতিটি সভায় সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, হিসাব কর্মকর্তা, আইন কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদানের পদ্ধতি এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে একই দিনে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার সাতটি ইউনিয়নেও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, গোগনগর, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসব সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, গণভোটকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

1

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

2

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

3

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

4

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

5

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

6

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

7

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

8

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

9

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

10

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

11

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

12

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

13

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

14

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

15

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

16

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

17

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

18

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

19

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

20