জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা ফখরুল


 রহমত আরিফ
 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার অপব্যবহার বা কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে নিজের দলের লোককেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “পরিষ্কার করে বলতে চাই, আমার দলের কেউ যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা অপরাধের সঙ্গে জড়িত থাকে, আমাদের জানাবেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ যা করেছে, আমার দলের লোককে আমরা তা করতে দেব না।” 

সোমবার (২৬ জানুয়ারি) সদরের বেগুনবাড়ি হাই স্কুল মাঠ ও চেরাডাঙ্গী এলাকায় গণসংযোগের চতুর্থ দিনে পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আগে আমরা সবসময় নৌকা আর ধানের শীষের লড়াই দেখে অভ্যস্ত ছিলাম। এখন নতুন করে একটি মার্কা (দাঁড়িপাল্লা) সামনে এসেছে, যা এ অঞ্চলের মানুষের কাছে ততটা পরিচিত নয়। জামায়াত পুরনো দল হলেও আমাদের এই অঞ্চলে তাদের প্রভাব আগে সেভাবে ছিল না।”

তিনি বিএনপি ও জামায়াতের পার্থক্য তুলে ধরে বলেন, “বিএনপি একটি পরীক্ষিত দল, যারা পাঁচবার সুনামের সঙ্গে সরকার চালিয়েছে। আমরা রাজনীতি করে সম্পদ বাড়াইনি, বরং বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি।”

বিগত সরকারের আমলকে ‘তাড়া খাওয়ার সময়’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছর পুলিশ আমাদের তাড়িয়ে বেড়িয়েছে। আওয়ামী লীগ সরকার প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমার নিজের বিরুদ্ধেই ১১১টি মামলা হয়েছে, ১১ বার জেলে যেতে হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া ৬ বছর এবং তারেক রহমান ১৮ বছর নির্বাসনে ছিলেন। জুলাই আন্দোলনের পর সেই দমবন্ধ করা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি।”

চেরাডাঙ্গীর পথসভায় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, “জুলাই আন্দোলনের পর আমরা মুক্ত বাতাস পেয়েছি। এখন আমাদের দায়িত্ব সুন্দর দিন তৈরি করা, হানাহানি বন্ধ করা। ওরা (আওয়ামী লীগ) মামলাবাজি করেছে বলে আমাদেরও তা করতে হবে এমনটা ভাবা যাবে না। এটা কোনো আপস নয়, বরং এটি ভ্রাতৃত্ববোধের এক নতুন সমাজ তৈরির লড়াই। একে অপরের বিরুদ্ধে হিংসা ছড়ানো বন্ধ করতে হবে।

এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও স্থানীয় বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও ভোটারগণ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

1

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

2

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

3

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

4

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

5

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

6

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

7

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

8

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

9

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

10

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

11

আমাদের কাজ চুরি করা নয়

12

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

13

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

14

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

15

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

16

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

17

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

18

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

19

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

20