জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

এমরান আলী

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত্রীবেলা কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সফিকুল ইসলাম খানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুজন চন্দ্র কর্মকার। অভিযানে আরও অংশ নেন এসআই মোঃ আমিরুল ইসলাম, এসআই জগৎ জ্যোতি দাস, এসআই কামরুল আলম, এসআই আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে কোম্পানীগঞ্জ থানাধীন শাহ আরেফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মোট ১৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ মাহমুদুল (২১),
২। মোঃ সাকিবুল হাসান (১৯),
উভয় সাং- খায়েরগাঁও;
৩। মোঃ লালন (২০), সাং- দক্ষিণ রাজনগর;
৪। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), সাং- বাবুল নগর;
৫। মোঃ ইয়াকুব আলী (৩৬), সাং- চিকাডহর;
৬। মোঃ কামরুল (২৫), সাং- জালিয়ারপার;
৭। মোঃ আব্দুল করিম (২৭), সাং- ধুপরীরপাড় খাগালীপাশা;
৮। মোঃ আবু বক্কর (২২),
৯। মোঃ শফিক মিয়া (৪২),
১০। মোঃ রুহুল আমিন (৩০),
১১। মোহাম্মদ কামরুজ্জামান (৩০),
১৩। মোঃ আখতার মিয়া (২৮),
সকলের সাং- পাড়ুয়া মাঝপাড়া;
১২। মোহাম্মদ লাল মিয়া (২৮), সাং- চিকাডহর;
১৪। মোঃ শরিফ উদ্দিন (১৯),
১৫। মুহাম্মদ সুলতান উদ্দিন (২২),
উভয়ের সাং- পাড়ুয়া উজানপাড়া;
১৬। মোঃ আল আমীন হোসেন (৩২), সাং- ভোলাগঞ্জ।
সকলের থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৯, তারিখ- ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ; ধারা- ৫ খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ তৎসহ দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৪৩১/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

1

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

2

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

3

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

4

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

5

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

6

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

7

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

8

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

9

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

10

বামনায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

11

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

12

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

13

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

14

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

15

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

16

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

17

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

18

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

19

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

20