জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

গাজী মাহমুদ পারভেজ
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গপীবাড়ি মহল্লা ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় মিনি ডিগবার ফুটবল নাইট ফাইনাল টুর্নামেন্ট–২০২৬। স্থানীয় ইয়াং স্টার ক্লাবের আয়োজনে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আলোঝলমলে রাতের পরিবেশে আয়োজিত এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে এলাকার তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমুক্ত রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত প্রকাশ করেন অতিথি ও আয়োজকরা।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর শোবিজ ও এফবিসিসিআই কালচার কমিটির চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বলেন, “তরুণদের সুস্থ ও সৃজনশীল পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ইয়াং স্টার ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক হাসান জাহাঙ্গীর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ইয়াং স্টার ক্লাবের মতো সংগঠনগুলো নিয়মিত এমন আয়োজন করলে সমাজ আরও সুন্দর ও সুস্থ হবে।”

ফাইনাল টুর্নামেন্টের প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “তরুণদের ঐক্যবদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই। ইয়াং স্টার ক্লাবের এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।”

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মান্নান দেওয়ান (মনা)। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যতেও ইয়াং স্টার ক্লাবের এমন ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ হাসান জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি, গজারিয়ায় সচেতন সমাজ। খেলাটি পরিচালনায় ছিলেন ইউসুফ প্রধান ও জিলানী। ইয়াং স্টার ক্লাবের পক্ষে সার্বিক সহযোগিতায় ছিলেন তাজিজুল ইসলাম, আবুল বাশার, সাইদুর রহমান, হানিফ বেপারী, সেলিম, সাহ আলমসহ আরও অনেকে।

ফাইনাল ম্যাচে পোড়াচক বাউশিয়া ইউনাইটেড ক্লাব ও চরকুমারিয়া তরুণ যুবসংঘ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে পোড়াচক বাউশিয়া ইউনাইটেড ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

1

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

2

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

3

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

4

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা

5

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

6

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

7

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

8

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

9

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

10

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

11

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

12

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

13

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

14

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

15

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

16

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

17

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

18

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

19

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

20