জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মীর আ*ত্ম*হত্যা

মহিউদ্দিন জুয়েল
ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক  নিরাপত্তাকর্মী গলায় ফাঁ*স লাগিয়ে আত্ম*হত্যা করেছেন।
রবিবার (২৬ অক্টোবর ) রাতে ছাতক  নিটল কার্টিজ মিল এলাকার কোয়ার্টার থেকে জিয়াউল হুদা'র (৪২) ম*রদে*হ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ছাতক নিটল কার্টিজ মিলে  কর্মরত জিয়াউল হুদা বিকেলে তার স্ত্রী শারমীন সুলতানা স্বর্ণার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্বামীর সাথে অভিমান করে পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান সামিউল উসমান আনাবি-কে সাথে নিয়ে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। এদিকে, নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হুদা তার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান-কে ফোন করে জানতে পারেন যে তার স্ত্রী শারমীন সুলতানা  সন্তান নিয়ে কর্মকর্তার বাসায় গেছেন।

এসময় কর্মকর্তা-কে স্যার বলে সম্বোধন করে ফোনে ক্ষমা চেয়ে নেন জিয়াউল হুদা। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময়  নিরাপত্তা বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান ও জিয়াউলের স্ত্রী-সন্তান বাসায় গিয়ে দেখেন,জিয়াউল হুদা ফ্যানের সাথে ঝুলে রয়েছেন । 

বিষয়টি থানায় জানানোর পর রাতে উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন মর*দেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে লা*শ  পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জিয়াউল  আত্মহত্যা করেছে। তবে বিষয়টি রহস্যজনক,ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃ*ত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

1

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

2

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

3

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

4

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

5

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

6

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

7

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

9

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

10

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

11

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

12

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

13

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

14

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

15

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

16

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

17

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

18

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

19

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

20