খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২৫) বেলা ১১ টায় উপজেলা সদরে এই র্যালি অনুষ্ঠিত হয়, এবং র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্লাহিল বাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, সরকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী মৃন্ময় কুমার মন্ডল।
জানা গেছে, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ আসাদুল হক, মদিনাবাজ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোস্তফা শহীদ সরোয়ার।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন হেলথ ডেটাস বাংলাদেশ ওয়াশ কো-অডিনেটর জনাব মোঃ নাসির উদ্দিন, ডরপের উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ শরিফুল আলম তুহিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় আলোচনা শেষে হাত ধোয়া অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়