জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

মোঃ রাতুল হাসান লিমন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। শোকবার্তায় দেশটি বাংলাদেশের আধুনিক ইতিহাসে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেছে।


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে কাজ করেছেন। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ভেতরে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিভিন্ন দেশ ও সংস্থা শোক ও সমবেদনা জানাচ্ছে।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

1

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

2

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

3

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

4

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

5

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

6

১৪ই ডিসেম্বর কলমে

7

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

8

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

9

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

10

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

11

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

12

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

13

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

14

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

15

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

16

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

17

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

18

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

19

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

20