জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গোলাম রাব্বী  
রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বাহার কাচনা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৩ নভেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 গ্রেফতারকৃতের নাম মোঃ ইউনুস আলী (৬০), পিতা মৃত হেদায়েদ আলী। তিনি রংপুর মহানগরের হারাগাছ এলাকার বাসিন্দা এবং পেশায় রংমিস্ত্রী।

শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

অভিযোগে বলা হয়, ঘটনার সময় শিশুটি কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করছিলেন অভিযুক্ত ইউনুস আলী। একপর্যায়ে তিনি অসৎ উদ্দেশ্যে শিশুটিকে ওই বাড়ির একটি কক্ষে ডেকে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকেন ও ধর্ষণের চেষ্টা চালান।

ঘটনার পর শিশুর মা হারাগাছ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হারাগাছ থানায় মামলা নং-০২, তারিখ ০৪ নভেম্বর ২০২৫ খ্রি., ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪)(খ)-এ মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার প্রদান করা হয় এসআই (নিঃ) মোঃ আজমত আলীর নিকট।

পরবর্তীতে ডিসি (ক্রাইম)-এর নির্দেশনায় ও অফিসার ইনচার্জ হারাগাছ থানার তত্ত্বাবধানে এসআই আজমত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) দুপুর অনুমান  ৩টা ৩০ মিনিটে একই এলাকা থেকে এজাহারনামীয় আসামী ইউনুস আলীকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হারাগাছ থানার অফিসার ইনচার্জ বলেন—

> “অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

1

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

2

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

3

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

4

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

5

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

6

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

7

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

8

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

9

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

10

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

11

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

12

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

13

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

14

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

15

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

16

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

17

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

18

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

19

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

20