নাজমুল হক
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে নওগাঁয় চলছে বিজ্ঞান মেলা

নওগাঁয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন, সেমিনার ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ ( ১৫ মে ২০২৫) বেলা ১২ টায় শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। 
অনুষ্ঠানের শুরুতেই তিনি ফিতা কেটে আয়োজনের উদ্বোধন করেন। পরে মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন এবং সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
সেমিনারে বক্তারা বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন, আগামীর সমৃদ্ধি ও উদ্ভাবনী শক্তির বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তাই এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।
মেলায় ৩০ টি ষ্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শন করে।  
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সালেহ মো মাসুদুল ইসলাম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

1

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

2

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

3

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

4

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

5

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

6

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

7

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

8

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

9

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

10

মাদারীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন "সেনাপতি দিঘি"

11

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

12

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

13

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

14

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

15

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

16

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

17

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

18

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

19

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

20