জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

মানিক মিয়া

প্রায় দুই মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ভোলাগঞ্জ উদয়ন সংঘ।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মো. সজিব আহমদ, ভোলাগঞ্জ মাদ্রাসার ছাত্র। স্বাগত বক্তব্য দেন ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক এখলাছ আহমদ।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(সিইউজে) সভাপতি ও ধলাই ব্রিজ রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার,ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম,আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব,উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু,ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান ও আহমদ শাহনেওয়াজ লিটন,জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে,বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান,মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া,সাবেক মেম্বার দুলা মিয়া,উপজেলা যুবদলের সদস্য মানিক মিয়া।

এ সময় বক্তারা সাহাব উদ্দিনের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে তার প্রতি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

1

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

2

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

3

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

4

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

5

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

6

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

7

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

8

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

9

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

10

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

11

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

12

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

13

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

14

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

15

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

16

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

17

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

18

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

19

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

20