জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা,,

 মোঃ আবু বক্কর সিদ্দিক 

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ইয়াংছায় এলাকায় পাহাড়ি ঢালু সড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে একটি এসি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদের দিকে ছুটে গেলেও খাদের কিনারায় আটকে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে দুর্ঘটনায় বাসচালক আহত হয়েছেন। রবিবার ২৫ জানুয়ারী দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর থেকে তাবলীগ জামায়াতের মুসল্লিবাহী একটি এসি বাস বান্দরবান জেলার আলীকদম উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে লামা-চকরিয়া সড়কের ইয়াংছায় এলাকার সেলিম চৌধুরীর টেক নামক ঢালু অংশে নামার সময় হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে সৌভাগ্যক্রমে বাসটি খাদের একেবারে কিনারায় আটকে যায়।দুর্ঘটনায় বাসচালক সামান্য আহত হলেও বাসে থাকা অন্যান্য যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
দুর্ঘটনাকবলিত বাসটি ‘রিলাক্স পরিবহন এর বলে জানা গেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-১৭৯৪।ঘটনার পরপরই ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।স্থানীয়রা জানান, ইয়াংছায় এলাকার পাহাড়ি সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢালু পথে নামার সময় দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এ কারণে এ পথে চলাচলের সময় চালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বনের দাবী তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

1

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

2

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

3

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

4

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

5

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

6

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

7

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

8

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

9

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

10

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

11

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

12

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

13

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

14

কুলাউড়া শ্রীপুরে গুনীজন সংবর্ধণা অনুষ্ঠানের আইনজীবী কামরুল ই

15

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

16

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

17

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

18

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

19

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

20