Mst: Meherun Nesa
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ


আবু সায়েম

নিয়ামতপুরে কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
 গতকাল বিকাল ৪:৩০ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৬:০০ টায় এক বিশেষ দোয়া মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে নিয়ামতপুর উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু, সভাপতি, নওগাঁ জেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জননেতা মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী (নওগাঁ-১: নিয়ামতপুর–পোরশা–সাপাহার)। তিনি বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ—এই আদর্শে বিশ্বাস করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তা বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন কাজ করেছেন। কৃষককে অবহেলা করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে কৃষকদের ন্যায্য অধিকার রক্ষায় কৃষকদলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইফুদ্দিন মন্ডল, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, নিয়ামতপুর উপজেলা, নওগাঁ। সভাপতির বক্তব্যে তিনি কৃষকদলের দীর্ঘ ৪৫ বছরের সংগ্রামী ইতিহাস তুলে ধরে বলেন, “কৃষকদল সবসময় কৃষকের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে।”
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কৃষকদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

1

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

2

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

3

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

4

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

5

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

6

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

7

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

8

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

9

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

10

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

11

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

12

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

13

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

14

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

15

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

16

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

17

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

18

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র

19

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

20