জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রী আটক হয়েছেন

গতকাল মঙ্গলবার (১৭ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পৌরভবনের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
বাহরাইনপ্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কুয়াকাটায় ঘুরতে যান এক সন্তানের জননী নাহার ইসলাম রোজা ও তার পরকীয়া প্রেমিক রাকিবুল ইসলাম সজিব। সেখানে গিয়েই পুলিশের হাতে আটক হন তারা। ঘটনার পরপরই এর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুমিল্লার বাসিন্দা রোজার সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত ডাকুয়ার ছেলে রাকিবুল ইসলাম সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সজিব রোজার চেয়ে অন্তত ১০ বছরের ছোট। প্রেমিককে সঙ্গে নিয়ে গতকাল তারা কুয়াকাটায় ঘুরতে যান।
রোজার পরিবার তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনের সড়কে তাদের দেখতে পায় এবং স্থানীয়দের সহায়তায় আটক করে। পরে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে কেউ কারও বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি। তাই উভয় পক্ষের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

1

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

2

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

3

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

4

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

5

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

6

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

7

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

8

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

9

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

10

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

11

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

12

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

13

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

14

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

15

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

16

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

17

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

18

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

19

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

20