জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

সুমন আহমদ খান 


সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জেন-জি প্রজন্মকে পাশে চায়। তরুণ প্রজন্মই পরিবর্তনের শক্তি এবং তাদের আকৃষ্ট করতে ছাত্র ও যুব সংগঠনগুলোকে সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের গহরপুর এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ‘৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে। তরুণ প্রজন্ম পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। এই ফেব্রুয়ারিতেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে—ধানের শীষ হবে বিজয়ের প্রতীক, আর জনগণই হবে চূড়ান্ত শক্তি।

তিনি আরও বলেন, আমি আন্দোলনের মাঠের কর্মী হিসেবে বিশ্বাস করি যদি দল আমাকে আগামী নির্বাচনে সিলেট-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে এখানকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করবেন।

গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের সংজ্ঞা তুলে ধরে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি গণতন্ত্র মানে জনগণের ভোটাধিকার, রাজনীতি মানে জনগণের সেবা, আর উন্নয়ন মানে মানুষের মর্যাদা রক্ষা। এই বিশ্বাস থেকেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি উপস্থাপন করেছেন, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা।

সমাবেশে সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাদী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি লুৎফুর রহমান চেয়ারম্যান, আমিরুল ইসলাম রুবেল, মো. আব্দুল বারী, মামুনুর রশিদ সুহেল, তজমুল হোসেন জনি, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, শেখ সোহেল আহমদ বকুল, মাওলানা মো. মনির হোসেন, নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মুকিত শরীফ ও বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

1

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

2

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

3

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

4

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

5

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

6

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

7

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

8

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

9

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

10

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

11

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

12

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

13

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

14

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

15

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

16

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতর

17

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

18

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

19

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

20