জাকারিয়া মিঞা।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০ টায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বেকার ৪০ জন যুবক যুবতী দুই মাস ব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, সহকারী প্রোগ্রামার আজমল আবসার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, সমবায় কর্মকর্তা বিধু বিশু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রশিক্ষক দীপক কুমার রায় প্রমূখ।
মন্তব্য করুন