জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা নগরীতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেফতার

এইচ.এম.এ. ভূঁইয়া।।

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা, অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে আদর্শ সদর উপজেলার ঝাউতলা এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আনোয়ার শাহাদাত (৪০), মো. জাহিদুল ইসলাম (৪৫), মো. মাসুম আলী (৫০), মো. মনির হোসেন (৩৫) এবং মো. আকাশ হোসেন (৩৫)। তাদের মধ্যে কেউ কেউ কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, আবার কেউ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযানে উদ্ধার করা হয় ১৫৮ পিস ইয়াবা, একটি চাইনিজ চাকু, দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং নগদ ৭,৬৫০ টাকা।  
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক বিক্রয় ও সেবনের প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে আদর্শ সদর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

1

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

2

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

3

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

4

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

5

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

6

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

7

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

8

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

9

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

10

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

11

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

12

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

13

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

14

টাঙ্গাইলে শীতের আগমন

15

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

16

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

17

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

18

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

19

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

20