জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগার থেকে পলাতক রিপন গ্রেফতার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দাঙ্গার সময় পালানো হত্যা মামলার আসামি রিপনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।


র‍্যাব-৯ জানায়,২০২৪ সালের ৬ আগস্ট সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদল কারাবন্দি মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা শুরু করে। তারা ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে, ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই ব্যবহার করে বাউন্ডারি টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা হয়।


ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর মৌলভীবাজার (সিপিসি-২) ও ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১) ক্যাম্পের যৌথ দল ১২ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার পলাতক আসামি রিপন (২৯),পিতা আকবর আলী,গ্রাম রামেশ্বরপুর, কমলগঞ্জ,মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে,আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


র‍্যাব-৯ এর সিলেট মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বুধবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

1

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

2

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

3

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

4

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

5

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

6

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

7

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

8

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

9

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

10

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

11

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

12

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

13

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

14

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

15

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

16

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

17

পটুয়াখালী-১১৪ এর চার আসনে জামায়াত ইসলামী ও শাসনতন্ত্র আন্দোল

18

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

19

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

20